একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (১২ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

তেল আমদানি ও বিক্রিতে বেসরকারি খাত, লাভ-ক্ষতি কার?
প্রচলিত ধারার বাইরে গিয়ে জ্বালানি তেল আমদানি, পরিবহন এবং বিক্রির সুযোগ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দিতে যাচ্ছে সরকার। এ নিয়ে এরইমধ্যে সরকার একটি নীতিমালাও তৈরির উদ্যোগ নিয়েছে। 

এবার খুলবে তো সালমান শাহ’র মৃত্যু রহস্যের জট?
১৯৯৬ সালে তার মৃত্যুর পর কেটে গেছে ২৯ বছর। সম্প্রতি মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। এবার হয়তো তার মৃত্যুর রহস্যের জট খুলবে।

সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বাড়ি থেকে ৯টি বিস্ফোরক ও সরঞ্জাম সামগ্রী উদ্ধার করা হয়।

গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবন থেকে তাদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের আহ্বান যুক্তরাষ্ট্রের
সরকারি ক্রয় চুক্তির তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করাসহ আর্থিক স্বচ্ছতা বৃদ্ধিতে বাংলাদেশের জন্য বেশ কিছু সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র।

দুই বছর পর টেস্টের সেরা দশে বাবর আজম
দুই বছর পর আবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ফিরেছেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স পাকিস্তানের সাবেক অধিনায়ককে আবারও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরিয়ে এনেছে। 

ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
চিকিৎসার জন্য ফের লন্ডনের পথে বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় তিনি ঢাকা ছাড়েন বলে জানান তার ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।