ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০২৬, ১৭:২৪আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৭:২৬

চিকিৎসার জন্য ফের লন্ডনের পথে বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় তিনি ঢাকা ছাড়েন বলে জানান তার ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

টানা ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে আসেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার ছেলে জয়।

তিনি বলেন, ‘আব্বুকে (ইলিয়াস কাঞ্চন) আর কেমো থেরাপি দিতে হবে না। এই ধাপে আব্বুর ইমো থেরাপি আছে। ডাক্তাররা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন। সবার কাছে আব্বুর জন্য দোয়া চাই।’

ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি জানান, দেশের সবার কাছে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের দায়িত্ব রেখে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে এই দায়িত্ব দেশের সবাই পালন করবে।

দেড় বছরের চিকিৎসা শেষে দেশে ফেরার পর সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তাকে দেখতে গুলশানের বাড়িতে গেছেন বরেণ্য অভিনেতা আলমগীর, রোজিনা, আনোয়ারা, আনোয়ারার মেয়ে মুক্তি, বাপ্পারাজ ও সম্রাটসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
দীর্ঘদিন অসুস্থ ইলিয়াস কাঞ্চন, তার ‘জনতা পার্টি’র কী খবর
দীর্ঘদিন অসুস্থ ইলিয়াস কাঞ্চন, তার ‘জনতা পার্টি’র কী খবর
চিকিৎসার মাঝেই দেশে ফিরে সবার দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন 
চিকিৎসার মাঝেই দেশে ফিরে সবার দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন 
লন্ডনে অল্পের জন্য রক্ষা পেয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজ
লন্ডনে অল্পের জন্য রক্ষা পেয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজ
যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু
যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু
বিনোদন বিভাগের সর্বশেষ
কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
নিষেধাজ্ঞা দেওয়া ভারত সরকারকেই ধন্যবাদ জানালেন আতিফ আসলাম
নিষেধাজ্ঞা দেওয়া ভারত সরকারকেই ধন্যবাদ জানালেন আতিফ আসলাম
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
পুরোনো মন্তব্য টেনে নাসিরুদ্দিনকে কঙ্গনার কটাক্ষ
পুরোনো মন্তব্য টেনে নাসিরুদ্দিনকে কঙ্গনার কটাক্ষ