নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
‘গোপন তৎপরতার’ অভিযোগে ৫৮ শিক্ষক শনাক্ত, তদন্তে কারা?
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক ‘গোপন তৎপরতায়’ জড়িত—সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন একটি প্রতিবেদন নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।
অর্থবছরের সময়কাল কেন পরিবর্তন করলো সরকার, সুবিধা কী
বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে চলে আসা ১ জুলাই থেকে ৩০ জুন অর্থবছরের পরিবর্তে সরকার এখন ১ এপ্রিল থেকে পরের বছরের ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর নির্ধারণ করেছে।
সরকারি ফি ১০০, বাদামতলীতে ফলের ট্রাক ঢুকলেই দিতে হয় ২ হাজার টাকার বেশি
রাজধানীর অন্যতম বড় পাইকারি ফলের বাজার বাদামতলী ঘাট। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ট্রাক এখানে আসে ফল নিয়ে। তবে বাজারে ঢোকার পর এসব ট্রাককে বিভিন্ন নামে একাধিকবার টাকা দিতে হয় বলে অভিযোগ করেছেন চালক ও ব্যবসায়ীরা।
মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক ছয়টি বড় ব্যর্থতা
বিমানবাহী রণতরি, ডেস্ট্রয়ার এবং বিশ্বের বিভিন্ন মহাসাগরে মোতায়েন করা সামরিক শক্তির ওপর ভর করে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করে থাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। কিন্তু সাম্প্রতিক একাধিক ঘটনা দীর্ঘমেয়াদি মোতায়েন, রক্ষণাবেক্ষণের চাপ এবং কার্যক্রম পরিচালনায় মার্কিন নৌবাহিনীর সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
হাতাহাতির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ আল আমিনের উপলব্ধি, ‘আমার ভুল হয়েছে’
গত জুনে মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে আলোচিত হাতাহাতির ঘটনায় বড় শাস্তি পেয়েছেন আল আমিন। বাংলাদেশের এই স্ট্রাইকারকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ওই ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত মিডফিল্ডার মিরাজুল ইসলামকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ফারুক অভিনীত কালজয়ী ৫ সিনেমা
ঢাকাই চলচ্চিত্রের ‘মিয়া ভাই’খ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের জন্মদিন মঙ্গলবার (১৮ আগস্ট)। তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক তার কালজীয় পাঁচটি সিনেমা সম্পর্কে।