মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক ছয়টি বড় ব্যর্থতা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ১৯:৪৪আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৯:৪৪

বিমানবাহী রণতরি, ডেস্ট্রয়ার এবং বিশ্বের বিভিন্ন মহাসাগরে মোতায়েন করা সামরিক শক্তির ওপর ভর করে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করে থাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। কিন্তু সাম্প্রতিক একাধিক ঘটনা দীর্ঘমেয়াদি মোতায়েন, রক্ষণাবেক্ষণের চাপ এবং কার্যক্রম পরিচালনায় মার্কিন নৌবাহিনীর সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। 

ইউএসএস বেনফোল্ড

২০২৬ সালের ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিস অঞ্চলে নিয়মিত কার্যক্রম পরিচালনাকালে কারিগরি ত্রুটির মুখে পড়ে আর্লেই বার্ক-শ্রেণির গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড। এতে দক্ষিণ চীন সাগরে টানা চার দিন সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়ে জাহাজটি। মার্কিন ৭ম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার জানান, জেনারেটর বিকল হওয়ার কারণে নাবিকেরা রান্নাঘর, শৌচাগার, এসি ও বিশুদ্ধ পানির সেবা থেকে বঞ্চিত হন। তিনি নাবিকদের সহনশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। ইউএসএস রবার্ট স্মলস নামের আরেকটি জাহাজ তাদের খাবার সরবরাহ করে।

 

ইউএসএস আব্রাহাম লিংকন

২০২৬ সালের ১৮ আগস্ট ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের শোচনীয় পরিস্থিতি সামনে আসে। প্রায় ৫ হাজার সদস্য নিয়ে এই বিমানবাহী রণতরিটি টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে সাগরে অবস্থান করছে। খাবারে সংকট, নষ্ট প্লাম্বিং, বিশুদ্ধ পানির সমস্যা ও নাবিকদের চরম ক্লান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের পরিবার। এমনকি কয়েকজন নাবিক হতাশ হয়ে সাগরে লাফ দেওয়ার চেষ্টাও করেছেন। তবে নৌবাহিনীর এক কর্মকর্তা বিবিসির কাছে মানসিকভাবে ভেঙে পড়া বা আত্মহত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে জাহাজে পর্যাপ্ত খাবার ও সুপেয় পানি রয়েছে। তবুও ২০২৫ সালের একটি গবেষণা বলছে, মার্কিন সামরিক বাহিনীর শাখাগুলোর মধ্যে নৌবাহিনীর সদস্যদের মানসিকভাবে চরম বিপর্যস্ত থাকার হার সবচেয়ে বেশি।

 

ইউএসএস জেরাল্ড আর ফোর্ড

২০২৬ সালের ১৬ মার্চ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জাহাজের মূল লন্ড্রি এলাকায় ভয়াবহ আগুন লাগে, যা নেভাতে ৩০ ঘণ্টার বেশি সময় লাগে। এতে দুজনের বেশি নাবিক আহত হন এবং বহু সদস্য ধোঁয়াযুক্ত বাতাসে শ্বাসকষ্টে ভোগেন। শোবার জায়গা হারিয়ে প্রায় ৬০০ নাবিককে মেঝে ও টেবিলের ওপর ঘুমাতে হয়েছিল। টানা ১০ মাস ধরে মোতায়েন থাকা এই জাহাজটিতে প্লাম্বিং সমস্যাসহ নানাবিধ রক্ষণাবেক্ষণ ত্রুটি ছিল। অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল জন এফ কিরবি এ বিষয়ে মন্তব্য করেন, দীর্ঘ মোতায়েনের কারণে জাহাজগুলোও ক্লান্ত হয়ে পড়ে।

 

ইউএসএস হ্যারি এস ট্রুম্যান

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি মিসরের পোর্ট সাঈদের কাছে বেসিকতাস-এম নামে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় বিমানবাহী রণতরি হ্যারি এস ট্রুম্যানের। বড় ধরনের বিপর্যয় এড়ানো গেলেও তদন্তকারীরা জানান, গতিপথের সামান্য পরিবর্তনের কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। এছাড়া লোহিত সাগরে অ্যারেস্টিং কেবল ছিঁড়ে একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান নষ্ট হওয়া এবং নিয়ন্ত্রণ নেওয়ার সময় একটি বিমান ও ট্র্যাক্টর সাগরে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। এতে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়। তদন্তে অতিরিক্ত কাজের চাপ, দুর্বল যোগাযোগ ও অপর্যাপ্ত প্রশিক্ষণের বিষয়টি উঠে আসে।

 

জাহাজের আধুনিকায়নে অভ্যন্তরীণ সংকট

সমস্যা কেবল সমুদ্রেই সীমাবদ্ধ নয়। ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) জানায়, জাহাজ নির্মাণের বাজেট দ্বিগুণ করা সত্ত্বেও গত দুই দশকে মার্কিন নৌবাহিনী তাদের বহর বড় করতে ব্যর্থ হয়েছে। লিটোরল কমব্যাট শিপ (এলসিএস) এবং জুমওয়াল্ট-শ্রেণির প্রজেক্টে বিলিয়ন বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হলেও কাঙ্ক্ষিত সুবিধা মেলেনি। নতুন কনস্টেলেশন-শ্রেণির ফ্রিগেট তৈরিতে নির্ধারিত সময়ের চেয়ে ৩ বছর দেরি হচ্ছে। জিয়াও-এর দেওয়া ৯০টি সুপারিশের মধ্যে ৬০টিই এখনও বাস্তবায়িত হয়নি।

 

চীনা নৌবাহিনীর সঙ্গে ব্যবধান বৃদ্ধি

মার্কিন নেভাল ইন্টেলিজেন্সের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির (পিএলএএন) বহরে ৩৭০টিরও বেশি জাহাজ রয়েছে, যার মধ্যে ১৫৩টি বড় আকারের যুদ্ধজাহাজ। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর বহরে জাহাজের সংখ্যা ৩০০টিরও কম। চীন প্রতি চার মাসে একটি করে নতুন ফ্রিগেট বা বড় যুদ্ধজাহাজ বহরে যুক্ত করছে, যেখানে মার্কিন নৌবাহিনীর বিলম্বের কারণে দুটি দেশের মধ্যে এই সংখ্যার ব্যবধান আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
সম্পর্কিত
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা ট্রাম্পের
তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ
সর্বশেষ খবর
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা ট্রাম্পের
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা ট্রাম্পের
সরকার ছয় মাসে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারেনি: জামায়াত
সরকার ছয় মাসে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারেনি: জামায়াত
পিংক বাসকে ধাক্কা, সেই ‘বলাকাকে’ পাঠানো হলো ডাম্পিংয়ে
পিংক বাসকে ধাক্কা, সেই ‘বলাকাকে’ পাঠানো হলো ডাম্পিংয়ে
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস