একনজরে আজকের আলোচিত খবর

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (২৭ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র

নদী, খাল, পুরাকীর্তিসহ প্রাকৃতিক নানা উপাদান থাকলেও বেহাল দশা সেগুলোর। ঢাকার নিকটবর্তী সাভার তাই শুধুই জঞ্জালভর্তি এক নতুন শহরের নাম। বাসিন্দারা যেন কংক্রিটের জেলখানায় বন্দি। নেই প্রকৃতির কোনও ছোঁয়া। 

চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?

বাংলাদেশের আমদানি বাজারে দীর্ঘদিন ধরে আধিপত্য চীন ও ভারতের। শিল্পের কাঁচামাল, তৈরি পোশাকের উপকরণ, যন্ত্রপাতি, রাসায়নিক থেকে খাদ্যপণ্য, প্রায় সব ক্ষেত্রেই এই দুই দেশের ওপর বাংলাদেশের বড় ধরনের নির্ভরতা রয়েছে। বিপরীতে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন কিছু পরিবর্তন আসছে।

ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত

ঘিঞ্জি ঢাকার শহুরে জঞ্জাল থেকে মুক্তি পেতে অনেকেই অলস সময় কাটাতে কিংবা অবকাশ যাপনে একটু বাইরে যেতে চান। কিন্তু কোথায় যাবেন, কেমন পরিবেশ, খরচই বা কত—এসব নিয়ে চিন্তা করতে হয়। খুঁজতে হয় পছন্দের লোকেশন, করতে হয় বাড়তি পরিশ্রম।

৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৮ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্ত করা হবে। ৩৯৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার সড়কপথের দূরত্ব অন্তত ৪০ কিলোমিটার কমবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুরে দেড় দশকে ৭৮ রিসোর্ট, মানসম্মত হাতেগোনা ১৫টি

গাজীপুরে গত দেড় দশকে ছোট-বড় মিলিয়ে ৭৮টি রিসোর্ট গড়ে উঠেছে। এর মধ্যে মানসম্মত রিসোর্টের সংখ্যা হাতেগোনা ১০ থেকে ১৫টি। সবুজে-শ্যামলে আচ্ছাদিত জেলার অধিকাংশ এলাকাই ঘোরাফেরার জন্য আকর্ষণীয়। রাজধানী ঢাকার কাছে হওয়ায় সপরিবারে অবসর কাটানোর সুযোগ কাজে লাগিয়ে নানা সুবিধা নিয়ে গড়ে উঠেছে এসব রিসোর্ট। তবে প্রতিষ্ঠার কয়েক বছর পরই অনেক রিসোর্ট আগের অবস্থান ধরে রাখতে পারছে না। স্থানীয়দের ভাষ্যমতে, এর অন্যতম কারণ রিসোর্টের অবয়ব ঠিক রাখতে জায়গা সংরক্ষণ না করা।