নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে
দফতর থেকে দেশের প্রতিটি থানা পর্যন্ত বিস্তৃত হচ্ছে নতুন সাইবার পুলিশ ইউনিট। প্রায় সাড়ে ৪ হাজার জনবল, ২ হাজারের বেশি যানবাহনের চাহিদা এবং প্রায় ৪৪৮ কোটি টাকার ব্যয় পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করা এই ইউনিটকে ঘিরে প্রত্যাশা যেমন আছে, চ্যালেঞ্জও আছে।
‘দাদা তপন বলছি’ শুনলেই কেন বুক কাঁপতো সবার, সেই নারী কে ছিলেন?
খুলনা অঞ্চলে চরমপন্থি দলের রাজনীতিতে অনেকেই জড়িত ছিলেন। কিন্তু ‘দাদা তপন’ নাম শুনলে কিংবা সামনাসামনি দেখা হলে শরীরের রক্ত হিমশীতল হয়ে যেতো যে কারও।
খ্যাতি ছিল বিশ্বজোড়া, কেন জৌলুস হারাচ্ছে দেড়শো বছরের ঐতিহ্যের
বগুড়ার দই বললেই চোখের সামনে ভেসে ওঠে মাটির সরায় সাজানো সুস্বাদু ঐতিহ্যবাহী মিষ্টান্ন। স্থানীয়দের দাবি অনুযায়ী, অন্তত দেড়শো বছরের ঐতিহ্য পেরিয়ে বগুড়ার দই এখন দেশের গন্ডি ছাড়িয়ে পরিচিতি পেয়েছে। ২০২৩ সালে পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতিও।
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ: এক মাসে ১৬ মৃত্যু, আক্রান্ত ২৪৩০
বন্দরনগরী চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি বছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৪ জন। এ সময়ে মারা গেছেন ২১ জন। এর মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নেয়। সেপ্টেম্বরে ২ হাজার ৪৩০ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা যান ১৬ জন।
বিশ্ববাজারে কেন কমছে জ্বালানি তেলের দাম?
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ বাড়ায় এবং জি-৭ জোট নিজেদের মজুত থেকে তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের বাজার এখনও অস্থির।
‘দেশের যেকোনও জায়গায় মেয়েরা ফুটবল খেলার অধিকার রাখে’
স্থানীয় ওলামাদের আপত্তির মুখে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকেরা। বিষয়টি নজরে এসেছে সরকারেরও। মেয়েদের খেলতে না দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
প্রথমবারের মতো একটি ওয়েবফিল্মে অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। আগামী বুধবার মুক্তি পাবে তার অভিনীত ‘হ্যাপিলি ম্যারিড’ । তবে সিনেমাটি মুক্তির আগে সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের মুখোমুখি হন এ সিনেমার তারকারা। সেখানে নিজের বিয়ের পরিকল্পনা ও কবে বিয়ে করবেন সেসব বিষয়ে কথা বললেন কেয়া পায়েল।