নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
‘বারুদের’ ওপর পুরান ঢাকা: আগুন নিভলেও নেভে না আতঙ্ক
ছোটখাটো আগুনও নিমেষেই ভয়াবহ রূপ ধারণ করছে। প্রায় ২৫ হাজার ছোট-বড় কেমিক্যাল গোডাউনের ওপর দাঁড়িয়ে যেন প্রতিদিন মৃত্যুর ঝুঁকিতে বসবাস করছেন স্থানীয় বাসিন্দারা।
পাঠ্যবইও নকল হচ্ছে, চাহিদার পেছনে কারণ কী
কম দাম, সহজলভ্যতা ও বিক্রেতাদের বাড়তি মুনাফার সুযোগ নকল বইয়ের চাহিদার পেছনে কাজ করছে বলে মনে করছেন প্রকাশক ও সংশ্লিষ্টরা।
সুন্দরবনে কীভাবে তৈরি হলো ২৪ রিসোর্ট, কারা দিলো অনুমোদন?
এ পর্যন্ত বৃহত্তর খুলনায় সুন্দরবন-সংলগ্ন এলাকায় নির্মিত ২৪টি রিসোর্ট শনাক্ত করেছে পরিবেশ অধিদফতর। এসব রিসোর্ট পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জোনের মধ্যে হওয়ায় পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি।
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
বিমানে ছারপোকার উপদ্রবের কারণে ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী কান্টাস এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত শুক্রবারের ফ্লাইটে যাত্রীদের কামড়ানোর অভিযোগ ওঠার পর শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়
বৃষ্টিতে কেন বন্ধ থাকে ক্রিকেট, জানুন আসল কারণ
ভারী বৃষ্টিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, খেলোয়াড়দের নিরাপত্তা। বৃষ্টিতে মাঠ ও পিচ পিচ্ছিল হয়ে গেলে দৌড়ানোর সময় ক্রিকেটারদের পিছলে পড়ে চোট পাওয়ার আশঙ্কা থাকে। উইকেটের ওপর দিয়ে স্বাভাবিকভাবে দৌড়ানোও কঠিন হয়ে পড়ে।
রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী
ধারাবাহিক নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে ফিরলেন তিনি। মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে অভিনয় করছেন এ গ্ল্যামারকন্যা।