যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেফতার হলে তার ভিসা বাতিল হতে পারে। শনিবার (২৪ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, আপনি গ্রেফতার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।