স্কলাসটিকার ধানমন্ডি শাখায় গীতিনাট্য ‘তুষার কন্যা’ মঞ্চস্থ

স্কলাসটিকা ধানমন্ডি জুনিয়র শাখার উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গীতিনাট্য ‘তুষার কন্যা’ মঞ্চস্থ হয়েছে। স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি রূপকথা ‘স্নো হোয়াইট’ অবলম্বনে নির্মিত এই গীতিনাট্যটিকে নাচ গান ও মনোমুগ্ধকর অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরে।

স্কলাসটিকার মিরপুর শাখার এসটিএম মিলনায়তনে এ বার্ষিক নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও শিল্পী আফজাল হোসেন। তার সহধর্মিণী তাজিন হালিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রিন্সিপাল রুমানা করিম।

স্কলাসটিকার প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ইয়াসমিন মুর্শেদের প্রতি উৎসর্গ করা এ গীতিনাট্যটির সমন্বয়ের দায়িত্বে ছিলেন তাহসিনা শাফি ও শেহরীন ইসলাম। তাদের সহযোগী ছিলেন নুরেন আবাবিল ও সাইয়েদা ফাইরুজ। সংগীত পরিচালনা করেন পূজা দে এবং নৃত্য সমন্বয়ের দায়িত্ব পালন করেন মায়েশা বিনতে নাফি নিশাত।

পুরো গীতিনাট্যটির সার্বিক নির্দেশনা ও পরিবেশনের দায়িত্বে ছিলেন সাবরিনা শারমিন। মঞ্চসজ্জায় ছিলেন নুশরাত তানজিম ও ইশরাত জাহান মুনমুন।

ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয়, সংগীত ও নৃত্যে রূপকথার গল্পটি মঞ্চে জীবন্ত হয়ে ওঠে।