ভিসা ইন্টারভিউর সময় জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে বলেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ কথা জানানো হয়।
মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। ভ্রমণে অনাকাঙ্ক্ষিত কোনও বিঘ্ন ঘটলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচ বহনের প্রস্তুতিও থাকতে হবে।
ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই, এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।