শাহজালালে অবতরণের পর ফ্লাইটে ধোঁয়া, দ্রুত নামলেন যাত্রীরা

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত যাত্রীদের ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। 

রবিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।  

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।