রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় রুহুল আমিন (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (৬ নভেম্বর) সকালে সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।
ঘটনাটি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের ছেলে হুমায়ূন কবির জানান, তার বাবা পেশায় রাজমিস্ত্রি। শনিবার সকালে কদমতলীর ভাড়া বাসা থেকে শনির আখড়ায় কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন।
সাদ্দাম মার্কেটের সামনে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সকাল ৭টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রুহুল আমিন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নয়া নগর গ্রামের বাসিন্দা। চার ছেলে চার মেয়ের জনক ছিলেন তিনি।