মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিসের গাড়ি, চালক আহত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ নভেম্বর ২০২৬, ১৫:২৫ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৫:২৫

রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে লাগা আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি। এ সময় ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক। রবিবার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। গাড়ি দুটি পৌঁছানোর পর সেখানে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালান। বহরের সামনে থাকা প্রথম গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।

তিনি আরও বলেন, হামলায় ফায়ার সার্ভিসের গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। এ সময় গাড়ির চালকের হাতে ভাঙা কাচ ঢুকে কেটে যায় এবং রক্তপাত শুরু হয়। 

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রবিবার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

/আইএএম/
সম্পর্কিত
তাহসিফ হত্যা মামলা: বান্ধবীকে সাত দিনের রিমান্ডে চায় নৌপুলিশ
মিরপুরে সংঘর্ষ থেমেছে, যান চলাচল স্বাভাবিক  
তাহসিফ হত্যা মামলায় সেই তরুণী গ্রেফতার
সর্বশেষ খবর
সাভার-গাজীপুরে ৮০ কারখানা ছুটি
সাভার-গাজীপুরে ৮০ কারখানা ছুটি
এক গ্রামে খেলার মাঠের জন্য সাড়ে ৪ কোটি টাকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এক গ্রামে খেলার মাঠের জন্য সাড়ে ৪ কোটি টাকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিবার দেখছিল এল ক্লাসিকো: বাড়ি থেকে ৩ লাখ ৫০ হাজার ইউরোর ঘড়ি-গয়না চুরি!
পরিবার দেখছিল এল ক্লাসিকো: বাড়ি থেকে ৩ লাখ ৫০ হাজার ইউরোর ঘড়ি-গয়না চুরি!
এইচএসসির ফল বিপর্যয় ও আমাদের শিক্ষা নামক গোলকধাঁধা
এইচএসসির ফল বিপর্যয় ও আমাদের শিক্ষা নামক গোলকধাঁধা
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি