রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৬, ১৮:২৬ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৮:২৬

রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের দিন থেকেই তিনি বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করছেন। এটি দীর্ঘদিনের একটি স্বপ্নের প্রকল্প। আপাতত ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে ৩২টি রুটের বাসের জন্য পৃথক রং ও নম্বর নির্ধারণ করা হবে। বাসের সামনের ডিজিটাল প্লেট দেখে যাত্রীরা সহজেই বুঝতে পারবেন, কোন বাস কোন রুটে চলাচল করছে।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, বিআরটিসি, ডিএমপি এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
পোশাক খাতের অস্থিরতা: বৈঠক করছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা, দৌড়ে পালানোর চেষ্টা করে রক্ষা হয়নি
তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার তরুণী ৪ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
৬ ঘণ্টা ধরে ঘিরে রাখলো প্রশাসন-পুলিশ-এসআরবি, শেষে পাওয়া গেলে ৯ ককটেল
৬ ঘণ্টা ধরে ঘিরে রাখলো প্রশাসন-পুলিশ-এসআরবি, শেষে পাওয়া গেলে ৯ ককটেল
ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষাকারী দুই পাইলটের একজন সাবেক ক্রিকেটারের ছেলে
ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষাকারী দুই পাইলটের একজন সাবেক ক্রিকেটারের ছেলে
মেঘনায় গুলিতে জেলের মৃত্যু: স্বাধীন তদন্ত ও বিচারের দাবি এইচআরএসএসের
মেঘনায় গুলিতে জেলের মৃত্যু: স্বাধীন তদন্ত ও বিচারের দাবি এইচআরএসএসের
দু’দিনের সফরে কলকাতার ৫ জায়গায় থেকে ঘুরে আসুন
দু’দিনের সফরে কলকাতার ৫ জায়গায় থেকে ঘুরে আসুন
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন