সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর সায়েদাবাদে জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ বিশ্বনাথ দত্ত (৬৫) মারা গেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মারা যাওয়া বিশ্বনাথ দত্তের শরীরের ৩৪ ভাগ পুড়ে গিয়েছিলো। ঢাকার লক্ষ্মীবাজার বানিয়ানগর বাসিন্দা ছিলেন তিনি।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ওই ৬ জন দগ্ধ হয়। ওই ঘটনায় কবির (৩৮) হোসেনের শরীরের ৮৫ শতাংশ, বিশ্বনাথ দত্তের (৫০) ৩৪ শতাংশ, আবুল কালামের (৪৫) ৮০ শতাংশ, শামছুউদ্দিন রবিনের (২৫) ৫ শতাংশ, শফিকের (৪০) ৭৮ শতাংশ, রিপনের (৩৫) ৬০ শতাংশ পুড়ে যায়। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসক।

 সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,  ৬ জন দগ্ধ