ঢাকা মেডিক্যালের সামনে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের এক্স-রে রুমের সামনে থেকে দুই পাবিহীন অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মন্নাফ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে খবর পেয়ে ঢামেক হাসপাতালের বর্হিবিভাগের এক্সরে রুমের সামনের বারান্দা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

এসআই বলেন, ‘অসুস্থতার কারণে বা অন্য কোনোভাবে আগেই দুই পা বিচ্ছিন্ন বা কাটা অবস্থায় ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’