রাজধানীর শেরেবাংলা নগর থানার পূর্ব রাজাবাজার এলাকায় ইয়াসিন হোসেন বিজয় (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া এ তথ্য জানান।
শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার মো. আব্দুল কাদেরের ছেলে বিজয়। পূর্ব রাজাবাজার আমবাগান এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো। সে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী ছিল।
হাসপাতালে নিয়ে আসা মৃতের ভাই মোহাম্মদ রাজা ও স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে বিজয়কে ঝুঁলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’