রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান কৃষি আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে দিকে লাগা এ আগুন এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা এ আগুনে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে গেছে অনেক দোকান ও এর ভেতরে থাকা মালামাল।
ফায়ার সার্ভিস বলছে, আগুনে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওই মার্কেটের মালিকের ভাতিজা রাজেশ খান জানান, বাজারটিতে মূলত কৃষিপণ্য সংরক্ষণ করা হতো। মঙ্গলবার রাত ৩টার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুন লাগে। ফায়ার সাার্ভসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এতে ক্ষতি হয়েছে এক কোটি টাকার মালামাল।