রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন ঢালে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের সাত তলা ভবনের দোতলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের ছাদে ৭ জন আটকা পড়েছিলেন। ফায়ার ফাইটাররা তাদের নিরাপদে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সকাল ৮টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের সংকুচিত সিঁড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনের ছাদে আটকা পড়া ৭ জনকে উদ্ধার করা হয়েছে।