গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 

রাজধানীর বিমানবন্দর রোডের কাকলী ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত অফিসার রাফি আল ফারুক জানান, রাতে খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।