রিটার্নিং অফিসার বলেন, মেয়র পদে সাতজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল। তাদের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ৭৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাদের মধ্যে ১২৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ৩৩৫ জন কাউন্সিলর পদে প্রতিদ্বিন্দ্বতা করবেন।’
আবদুল বাতেন আরও বলেন, ‘২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মধ্যে থেকে ২০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে এখন ৮২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদন্দ্বিতা করবেন।’ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি জানান।