নির্বাচনি প্রচারণায় শেখ ফজলে নূর তাপসনৌকা প্রতীকের জোয়ার এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ঢাকাবাসী আগামী ৩০ জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে ভোট দেবে। সোমবার রাজধানীর মানিকনগর বাসস্ট্যান্ড থেকে চতুর্থ দিনের নির্বাচনি গণসংযাগ শুরুর আগে তাপস এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে সব নাগরিকের মৌলিক সুবিধা জনগণের কাছে পৌঁছে যাবে। সিটি করপোরেশন হবে দুর্নীতিমুক্ত। আমরা যে পরিকল্পনা নিয়েছি ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছেন। আমাদের প্রচারণায় তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
নির্বাচনি প্রচারণায় শেখ ফজলে নূর তাপসতাপস আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। উন্নত ঢাকা গড়ার পথে নবসূচনা হবে। সুন্দর ও ঐতিহ্যবাহী ঢাকা গড়ার প্রত্যয় নিয়েছি। অবকাঠামো উন্নয়নে তিন বছর শুধু সিটি করপোরেশন কাজ করবে। অন্য কোনও সংস্থাকে কাজ করতে দেওয়া হবে না।
ত্রিশ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ঢাকার জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যা সমাধান করা হবে উল্লেখ করে তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাজ শেষ হওয়ার পর অন্তত তিন বছর অন্য কোনও সংস্থাকে সেই এলাকায় কাজ করতে দেওয়া হবে না। এটা করা হলে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়, সেই দুর্ভোগ থেকে ঢাকাবাসী পরিত্রাণ পাবেন।
নির্বাচনি প্রচারণায় শেখ ফজলে নূর তাপস