মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর আশেপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।
শনিবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর আশেপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭।
এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৫.৪, ময়মনসিংহে ১৩, চট্টগ্রামে ১৪ দশমিক ৯, সিলেটে ১৪ দশমিক ২, রাজশাহীতে ১২ দশমিক ২, রংপুরে ১৩, খুলনায় ১৪ দশমিক ৫ এবং বরিশালে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।