ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭

দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে কমেছে তাপমাত্রা, সঙ্গে জেঁকে বসছে শীত। তাপমাত্রা কমছে রাজধানী ঢাকাতেও। দিনের বেলায় খানিকটা গরম থাকলেও ভোর ও সন্ধ্যার পর ঢাকায় নেমে যাচ্ছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে কম।

শীত অনুভূত হতে শুরু করায় রাজধানীবাসী সকাল-সন্ধ্যায় শীতের পোশাক ব্যবহারেও ঝুঁকছেন। ভোরে কুয়াশার দাপটও কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ পরিষ্কার ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

/এসএনএস/এম/
সম্পর্কিত
ঢাকার আকাশ আজও মেঘলা, হালকা বৃষ্টির আভাস
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
মেঘলা আকাশ, কেমন কাটবে আজকের দিন
সর্বশেষ খবর
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব