তাপপ্রবাহ স্বাস্থ্যব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ১৮:৫০আপডেট : ২৯ মে ২০২৪, ১৯:৪৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এ-সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো জলবায়ু অর্থায়নের অভাবে রয়েছে। প্রতিবার উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি পূরণ করে না।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত 'ক্লাইমেট অ্যান্ড হেলথ ফাইন্যান্স ডায়ালগের 'কান্ট্রিড্রাইভেন ক্লাইমেট হেলথ অ্যাকশনস অ্যান্ড ফাইন্যান্সিং নিডস’ শীর্ষক দুই সেশনে গত রাতে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন।

বুধবার (২৯ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাবের চৌধুরী বলেন, পর্যাপ্ত অর্থায়ন ছাড়া জলবায়ু ঝুঁকি মোকাবিলা করা বাংলাদেশের জন্য কষ্টসাধ্য। এই অর্থবছরে বাংলাদেশ সরকার অভিযোজনের জন্য ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে, যার মধ্যে স্বাস্থ্যও অন্তর্ভুক্ত। আমাদের বার্ষিক প্রয়োজন প্রায় ৯ বিলিয়ন ডলার। বাকি অর্থের জন্য আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন।

বিশ্বব্যাপী সংহতির গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা একে অপরকে বিশ্বাস করতে পারছি না কারণ প্রতিশ্রুতি এবং অঙ্গীকারগুলো সব সময় অপূর্ণ থাকছে। আমরা জলবায়ু পরিবর্তনকে আরও খারাপ হতে দিতে পারি না। এ জন্য বায়ুতে কার্বন নির্গমন কমাতেই হবে। অভিযোজনের সীমা রয়েছে। যদি আমরা আমাদের নির্গমন নিয়ন্ত্রণ না করি, তবে আমরা আরও গভীর চ্যালেঞ্জের মুখোমুখি হবো।

মন্ত্রী চৌধুরী বলেন, তাপপ্রবাহ স্বাস্থ্যব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। উত্তরে হিন্দুকুশ হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগরের সঙ্গে, আমরা গলিত হিমবাহ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত মধ্যে চাপে রয়েছি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য ছাড়াও পানিসম্পদ, পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং নারীর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। লবণাক্ততার অনুপ্রবেশ নারীদের জন্য গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করছে, যার মধ্যে রয়েছে কিডনির সমস্যা, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সমস্যার সমাধান করতে বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে: পরিবেশমন্ত্রী
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে ১৩তম: সংসদে মন্ত্রী
সর্বশেষ খবর
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব