শৈলকুপায় মেয়র পদে মনোনয়ন জমা দিলেন স্বামী-স্ত্রী

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রী  দুজনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন শৈলকুপা  বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী রাজিয়া সুলতানা।

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ দিদারুল আলম জানান, শৈলকুপায় মেয়র পদে মোট ৫জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী মোহাম্মদ খলিলুর রহমান এবং স্বতন্ত্র  প্রার্থী তার স্ত্রী রাজিয়া সুলতানা ।

বিএনপির প্রার্থী খলিলুর রহমান সাংবাদিকদের জানান, নিজের আইনগত ঝামেলা থাকায় বিকল্প হিসেবে স্ত্রী মনোয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে বৈধ হলে তার স্ত্রী মনোয়নপত্র প্রত্যহার করবেন।

/এআর/এমএনএইচ/