মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে হেলপলেস পিপল সোসাইটি আয়োজিত মহান মে দিবস উপলক্ষে ‘গণতন্ত্র, শ্রমিক অধিকার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে সরকার পে-কমিশন গঠন করেছে। তাতে ন্যূনতম বেতন হচ্ছে ৮ হাজার ২৫০ টাকা। তাহলে সেই একই রাষ্ট্র কিভাবে মেনে নেয় যে, শ্রমিকদের বেতন কম হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আইএলও কনভেনশনে সই করেছে। সেখানে উল্লেখ আছে যে, আইএলও-’র আইনের সঙ্গে কোনও দেশের শ্রমিক আইনের অসঙ্গতি থাকলে ওই দেশের আইনের পরিবর্তন করতে হবে। কিন্তু বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই আছে, যেখানে ট্রেড ইউনিয়ন নাই। সরকার আইএলও ’র নিয়ম মানতে চায় না।’
এ সময় তিনি বাংলাদেশের শ্রমিকদের কর্ম পরিবেশ স্বাস্থ্যকর নয় বলেও মন্তব্য করেন।
জনগণের কাছে সরকারের কোনও জবাবদিহিতা নেই উল্লেখ করে নজরুল ইসলাম আরও বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধমে বর্তমান সংকটের সমাধান হতে পারে। ওই নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। তাহলে সেই সরকারও দেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।’
সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ্ মো.আবু জাফর প্রমুখ।
/এসআইএস/ এমএসএম /