শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে কাউন্সিল অধিবেশন শুরু হওয়ার কথা। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা এতে যোগ দেবেন। কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে শীত উপেক্ষা করে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কাউন্সিলররা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যোগ দিচ্ছেন। বাংলা ট্রিবিউনকে তাদের অনেকেই জানিয়েছেন, দলীয় সভাপতি হিসেবে আবার শেখ হাসিনাকে দেখতে চান নেতাকর্মীরা। এই অভিবেশন থেকে দলের পরবর্তী সাধারণ সম্পাদকও নির্বাচিত করা হবে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার বেলা ৩টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম দিনের সম্মেলন হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন।
কাউন্সিল উপলক্ষে অধিবেশন স্থল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থান নিয়েছেন। একইসঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।
আরও পড়ুন-