যশোর-৬ উপনির্বাচনে দলটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, অধ্যাপিকা নার্গিস ইসলাম, সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, আব্দুস সামাদ বিশ্বাস, মশিউর রহমান, প্রভাষক আব্দুর রাজ্জাক ও প্রভাষক আলাউদ্দিন আলা।
বগুড়া-১ উপনির্বাচন পরিচালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে আহ্বায়ক করে ১৪ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অ্যাডভোকেট ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, মোরশেদ মিল্টন, এ কে এম আহসানুল হাবিব রাজা, মীর শাহ আলম, তৌহিদুল আলম মামুন, মাসুদুর রহমান হিরু মন্ডল, অ্যাডভোকেট নুর এ আযম বাবু ও এরফানুর রহমান রিন্টু।
গাইবান্ধা-৩ উপনির্বাচন পরিচালনায় দলটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সাইফুল আলম সাজু, আব্দুল খালেক বাবু, জাহাঙ্গীর আলম, খন্দকার আহাদ আহমেদ, মাহমুদুন্নবী টুটুল, শহিদুজ্জামান শহিদ, অ্যাডভোকেট হানিফ বেলাল ও খন্দকার ওমর ফারুক সেলু।