সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মানুষকে গুম করে মুক্তিপণ আদায় করছে। শুধু তাই নয়, এ অবৈধ সরকার সবকিছুই দখল করে নিয়েছে। আর এসবের সহযোগিতা করছে আইনশৃঙ্খলা বাহিনী।’
ক্ষমতাসীন দলের অনেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে ছিলেন দাবি করে রিজভী বলেন, ‘এই ব্যবস্থা শুধুমাত্র একজনের ইচ্ছায় বাতিল করে সংবিধান সংশোধন করা হয়েছে। কারণ শেখ হাসিনা জানতেন, তত্ত্বাবধায়ক সরকার থাকলে তিনি চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবেন না।’
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সোমবার খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সংগঠনের মহা-সচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।
/এসআইএস/এসএম/ এফএস/