সাবিহউদ্দিন আহমেদ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণে থাকবেন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব ও রাষ্ট্রদুত প্রয়াত সাবিহউদ্দিন আহমেদ দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণে থাকবেন।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে প্রয়াত সাবিহউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল বলেন, জনগণের জন্য, দেশের গণতন্ত্রের জন্য সারা জীবন কাজ করেছেন সাবিহউদ্দিন আহমেদ। ক্রীড়া অন্তপ্রাণ মানুষ হিসেবে ছিলেন অফুরান প্রাণশক্তিসম্পন্ন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে খুশি হতেন তিনি।

স্মরণ সভায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।