হানিফ বলেন, ‘বিপ্লব দিবসের নামে ১৯৭৫ সালের হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য মাঠে নামতে চায় একাত্তরের ঘাতকদের দোসর বিএনপি। তথাকথিত বিপ্লবের নামে সেদিন (৭ নভেম্বর, ১৯৭৫) ১২০০ সৈনিককে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করা হয়েছিল। বিপ্লব দিবসের নামে হত্যাকারীদের মাঠে নামার কোনও সুযোগ নেই। এর নাম করে কোনও কর্মসূচি পালন করতে চাইলে মুক্তিযুদ্ধের পক্ষের সব সৈনিক তা কঠোরভাবে প্রতিহত করবে।’
ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের এই বর্ধিত সভায় জিয়াউর রহমানকে ১৫ আগস্টের নেপথ্যের নায়ক দাবি করে হানিফ বলেন, ‘জিয়ার নির্দেশনাতেই ৩ নভেম্বরের জেলহত্যা কাণ্ড সম্পন্ন হয়েছিল। জিয়ার বিচার করলেই জাতি কলঙ্কমুক্ত হবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ‘আগামী নির্বাচনে কারচুপি করতে গেলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে’, এমন বক্তব্যকে সন্ত্রাসী ভাষা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হুমকি দিয়ে লাভ হবে না। দেশের মানুষ আপনাদের রক্তচক্ষুকে ভয় করে না। এ ধরণের আচরণের জন্যই জনগণ আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’
- ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি
- সাংবাদিকদের জন্য মঞ্জু দিচ্ছেন ৫ কোটি টাকা, প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি
/পিএইচসি/এমও/