চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।’
ধারণা করা হচ্ছে, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার একটি মামলার রায় দেওয়াকে কেন্দ্র করে দলের কৌশল নির্ধারণ করতেই স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। এক্ষেত্রে বিএনপির রাজনৈতিক কৌশল, রায় অপ্রত্যাশিত হলে কেমন কর্মসূচি নেওয়া হবে ইত্যাদি বিষয়সহ নানা বিষয়ে আলোচনা হবে।