মির্জা ফখরুল সুস্থ আছেন: মির্জা ফয়সাল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ভাই মির্জা ফয়সাল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি সুস্থ আছে, ভালো আছেন। ডাক্তারদের অবজারভেশনে এখনও হাসপাতালেই আছেন। বাকিটা পরে আবার জানাবো।’

অসুস্থবোধ করায় মির্জা ফখরুলকে সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনূস বলেন, ‘অসুস্থ বোধ করায় উনাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’

এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহাসচিব অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।’ 

এদিকে, রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন মির্জা ফখরুলের মা।