বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার স্বার্থে দেশের বাইরে পাঠানোর দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় দলের ঢাকা জেলা কমিটির নেতারা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পৌঁছে দেন।
এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি দেওয়ার পর রুহুল কবির রিজভী অবিলম্বে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান। অন্যথায় যেকোনও পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলেও জানান রিজভী।