রাতেই হাসপাতালে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জুন) প্রথম প্রহরে এই তথ্য জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শাযরুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমি নিশ্চিত হয়ে জানাবো।

পরে খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত একজনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। হয়তো রাতেই হাসপাতালে ভর্তি করা হবে।

এ বিষয়ে জানতে চেয়ে বেশ কয়েকজন নেতাকে কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এদিকে শায়রুল কবির আরও বলেন, চেয়ারপারসনের চিকিৎসকের সিদ্ধান্ত ছাড়া আমি আপনাদের কিছু জানাতে পারছি না। চিকিৎসকদের সিদ্ধান্ত অবশ্যই জানাবো।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ম্যাডামকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। সবাই রেডি।

অসুস্থতার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে চিকিৎসকেরা বলবেন। আমি কিছু জানি না।

আরও পড়ুন- সুস্থ হলে খালেদা জিয়ার প্রথম দায়িত্ব সাজা ভোগ করা: আইনমন্ত্রী