শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমুদিনী ট্রাস্টের পক্ষ থেকে নিমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের অফিসে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার পক্ষ থেকে ট্রাস্টের সদস্য তাপস দত্ত এই নিমন্ত্রণপত্র পৌঁছে দেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়া'র পক্ষে নিমন্ত্রণপত্র গ্রহণ করেন তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজনকান্তি সরকার, মহাসচিব এসএন তরুণ দে, ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, সাংগঠনিক সম্পাদক সুদীপ সেন বাপ্পী ও আনন্দ সাহা প্রমুখ।