জনবহুল বা ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের মহড়া বা প্রশিক্ষণ কার্যক্রম না চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গিয়ে তিনি এ আহ্বান জানান।
দুর্ঘটনাস্থলে গিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ২০ নিহত এবং ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।