ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইস্কাটন রোডের বিটিসিএল ভবনের সামনে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের পথসভায় যোগ দেন তিনি।
এ সময় সংগঠনের সভাপতি ভিপি মো. হানিফসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। সেখানে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বিগত দিনে এলাকার উন্নয়ন তেমন হয়নি। তিনি নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামো খাতে উন্নয়ন করবেন বলে জানান। এছাড়াও সন্ত্রাস এবং মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার কথা বলেন।
সেখান থেকে শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ২০০০ গলি থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্র এলাকায় এবং বিকারে পল্টন এলাকায় জনসংযোগ করবেন বলে জানা গেছে।