বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন চার প্রার্থী।
এই চার প্রার্থী হলেন—টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদ, আনারস প্রতীকের মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের শামীম আহমদ এবং আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ডা. এস এম খালিদুজ্জামান।