ঢাকা-১৪ আসনে ভোট কারচুপি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলে ফলাফল স্থগিত করে ‘পুনর্নির্বাচন চাইলেন বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এসে তিনি এ অভিযোগ করেন।
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তুলি বলেন, ‘‘আজ পর্যন্ত পরিষ্কার করা হয়নি প্রতিটি কেন্দ্রের ফলাফল কী হয়েছে। বৃহস্পতিবার (বৃহস্পতিার) রাত থেকে অপেক্ষা করছি। একমাত্র একটা আসন কেন কুক্ষিগত করা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে। ১৫ বছর পরে আমরা এখানে দাঁড়িয়ে, সেই নির্বাচনে কেন এত অসঙ্গতি?’’
তুলি বলেন, ‘‘বিভিন্ন কেন্দ্রের ভেতরে এত স্লো ছিল, প্রত্যেকের অভিযোগ— দুই ঘণ্টা-তিন ঘণ্টা করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ৫০০ ভোটার দুই ঘণ্টা-তিন ঘণ্টা করে দাঁড়িয়েও ঠিকমতো ভোট দিতে পারেননি।’’
তুলি অভিযোগ করে বলেন, ‘‘আমার পোলিং এজেন্টদের আগে থেকে সই করতে বলা হয়েছিল।’’