মৃত্যুর খবর পেয়ে রবিবার (১৪ জুলাই) সিএমএইচে আসেন তিনি। এসময় এসব কথা বলেন রুহুল আমিন।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির সব নেতাকর্মীদের অনুরোধ জানাবো ঐক্যবদ্ধ থাকেন এবং ধৈর্য ধরেন। এরশাদের আর্দশ ও পতাকা নিয়ে এই দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবো। তার জন্য আপনাদের সবার দোয়া কামনা করছি।’
রবিবার (১৪ জুলাই) সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।
আরও পড়ুন:
এ জন্মে আর দেখা হলো না: বিদিশা
বাবার জন্য দোয়া চাইলেন এরিক এরশাদ
মঙ্গলবার শেষবারের মতো রংপুর নেওয়া হবে এরশাদকে
এরশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক