যুদ্ধ বিধ্বস্ত সুদানে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
শনিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, গত ১৫ এপ্রিল থেকে সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে তিন হাজারের মত বাংলাদেশি আটকা পড়েছে। তারা মৃত্যুর ভয়ে আতঙ্কে আছে। বিশেষ করে যারা সুদানের রাজধানী খার্তুমে বসবাস করে তারা জীবন-মৃত্যুর অনিশ্চয়তার সম্মুখীন।
এসময় তিনি সুদানে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।