যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাষ্ট্রদ্রোহ আইনে তাদের বিচার হোক: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ জুলাই ২০২৪, ১৭:২১আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৭:২২

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, ‘সশস্ত্র সন্ত্রাসীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষাও আমি হারিয়ে ফেলেছি। যারা দেশের এতবড় ক্ষতি করেছে রাষ্ট্রদ্রোহ আইনে তাদের বিচার হোক। কোনও নাগরিক তার দেশের সম্পদের এভাবে ক্ষতি করতে পারে না। যারা করেছে তারা দেশের শত্রু।’

শনিবার (২৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন, স্বাস্থ্য অধিদফতর, মিরপুর ১০ নং ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘মিডিয়ার মাধ্যমে আমি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ছবি দেখে বিশ্বাস করতে পারিনি। তাই আজ নিজের চোখে এই ধ্বংসযজ্ঞ দেখতে এসেছি। এই বয়সে দেশের এমন ছবি দেখতে হবে তা ভাবতেও পারিনি। এই ক্ষতি হয়তো পুষিয়ে উঠতে সরকারের কষ্ট হবে কিন্তু মনের ক্ষত আমরা মুছতে পারবো না।’

তিনি বলেন, ‘দেশের কোমলমতি ছাত্র সমাজ ন্যায় সঙ্গত কিছু দাবি জানিয়েছিল। আমরাও তাদের দাবির প্রতি সমর্থন দিয়েছিলাম এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ছাত্রদের দাবি বাস্তবায়িত হয়েছে। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে চক্রান্তকারীদের অনুপ্রবেশ ঘটায় আন্দোলনে সহিংসতা দেখা দেয়। তার জন্য অনেক ছাত্রের অমূল্য জীবন হারিয়ে যায়।’

এ সময় জাপার কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
জুলাই-নেতাদের যত বিভাজন, নেপথ্যে কী
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ