বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যাচ্ছেন। সোমবার (১০ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।
রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।
মামুন হাসান উল্লেখ করেন, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রওশন এরশাদ। বিরোধীদলীয় নেতা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হবেন তার ছেলে রাহ্গীর আলমাহি এরশাদ এমপি ও পুত্রবধু মাহিমা এরশাদ।