প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ জানান।

স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপির (ফেরদৌসী আহমেদ মিষ্টি) বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে- সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় বিএনপির দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।