আ. লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৩:২৬ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৩:২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেছে, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশের কোনও রাজনৈতিক দল নয়। ভারতের পরিচালিত একটি সংগঠন। তাই তারা সব সময় ভারতকে নিজেদের আশ্রয় মনে করে। অন্যদিকে নিজেদের দেশপ্রেমিক দেখাতে গিয়ে বিএনপি ও জামায়াতকে পাকিস্তানপন্থি বলে ট্যাগ দিতো। অথচ এই দুই দলের কেউ কখনও পাকিস্তানে আশ্রয় নেয়নি। আওয়ামী লীগের এমন ট্যাগিংয়ের কারণে বুঝা যায় ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক অপতৎপরতা প্রতিরোধে সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। বরং বিরোধী দলীয় নেতাকর্মীদের নানাভাবে চেপে ধরার নীতি অবলম্বন করেছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি সংসদ নির্বাচনের আগে অনেক জায়গায় সমঝোতা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। এখন আবার স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে একই কর্মসূচি নিয়েছে, যা জুলাইয়ের আদর্শের বিপরীত।

তিনি ভারতকে উদ্দেশ করে বলেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না করে বাংলাদেশের জনগণের স্বার্থকে দেখতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা এখনও আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। তাদের পুনর্বাসন করতে চায়। তারা খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। এমনকি শরিফ ওসমান হাদির খুনিদেরও হস্তান্তর করছে না।

সভায় আরও বক্তব্য রাখেন– এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ এমপিসকেন্দ্রীয় নেতারা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’
‘আওয়ামী লীগে ভরে যাচ্ছে বিএনপি’, ক্ষোভে দল ছাড়লেন ছাত্রদল নেতা
লন্ডনে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, ১১ মামলায় গ্রেফতার ১১৭
সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, ১১ মামলায় গ্রেফতার ১১৭
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, দুই বিএনপি নেতাকে শোকজ
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, দুই বিএনপি নেতাকে শোকজ
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়