লন্ডনে নেতাকর্মীদের ওপর হামলা, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বললেন হাসনাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৪:৩০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৩০

লন্ডনে নাহিদ ইসলামের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ পৃথিবীর কাছে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করলেন হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে  ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আরও বলেন, ‘বর্তমানে তারা দেশেও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছ। কিন্তু দেশের কতিপয় গণমাধ্যম দলটির নাম নিচ্ছে না। অথচ অতীতে তারাই কোথাও নাশকতা হলে জামায়াতের তাণ্ডব বা বিএনপির অগ্নিসন্ত্রাস লিখে শিরোনাম করতো।’

হাসনাত বলেন, ‘বিএনপির নেতৃত্ব ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি। যদি তাই হতো তাহলে ২০২৩ সালের অক্টোবর ও ২০১৩ সালের মার্চ ফর ডেমোক্রেসিতেই সফল হতো। তাই এসব বিষয় আরও পর্যালোচনা করা উচিত।’

হাসনাতের দাবি ছাত্র সমাজসহ সর্বস্তরের মানুষের ত্যাগ ও সংগ্রামের কারণেই আওয়ামী লীগের বিদায় হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম  সদস্য সচিব সারজিস আলম, এমপি নুসরাত তাবাসসুম এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতারা।

/এমকে/এনআই/
সম্পর্কিত
আ. লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’
‘আওয়ামী লীগে ভরে যাচ্ছে বিএনপি’, ক্ষোভে দল ছাড়লেন ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মেতানেত
তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মেতানেত
মৃগয়ার আড়ালে যে যুদ্ধ জেগে থাকে
মৃগয়ার আড়ালে যে যুদ্ধ জেগে থাকে
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট রামিসার বাবা
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট রামিসার বাবা
পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাঈদ খোকনকে
পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাঈদ খোকনকে
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়