ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘ফেসবুক,ইউটিউব ও ওয়াজ মাহফিলগুলোতে যে সব সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তারই পরিণতি শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ ও মন্দিরে হামলাসহ হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে লুট, অগ্নিসংযোগ, দৈহিক আক্রমণ ও জীবনহানির ঘটনা। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক যে, দেশের যুব সমাজের একাংশ এ সব ঘটনায় জড়িত।’
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে রাসেল খান স্মরণে বাংলাদেশ যুব মৈত্রী আয়োজিত আলোচনা সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্টি জানায়, ২০০৬ সালে ১৪ দলের আন্দোলনে জামায়াতের গুলিতে দলীয় কর্মী রাসেল খান শহীদ হন।
যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন— ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ।