ইনু ও মেননকে বিচারিক হত্যার ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৫, ২১:১২আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২১:১২

জাসদের অনুসারী ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) নেতারা অভিযোগ করেছেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বিচারিক হত্যার ষড়যন্ত্র চলছে।

সংগঠনের নেতারা উল্লেখ করেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পর ২০২৪ এ বৈষম্যবিরোধীর ছদ্মবেশে, ছাত্র-জনতা ও তৌহিদি জনতার ছদ্মবেশে ষড়যন্ত্রের পথে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতা বেদখল করে বাংলাদেশকে মুছে দিয়ে, ব্যর্থ রাষ্ট্র বানিয়ে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে।’

১৯৭১ সালের ২৩ মার্চ  ঐতিহাসিক পল্টন ময়দানে কেন্দ্রীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাব সামরিক কুচকাওয়াজের সঙ্গে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের বীরত্বপূর্ণ ঘটনার স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রবিবার (২৩ মার্চ)  রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দেশ বাঁচাতে, শিক্ষা বাঁচাতে মবের মুল্লুকের অবসান করাই এখন দেশপ্রমিক ছাত্রদের একমাত্র দায়িত্ব।

সংগঠনের সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্মসাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,  সাবেক সভাপতি শামসুল আলম সুমন, সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, ছাত্রলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধে ইনুর সাজা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মেননকে
সর্বশেষ খবর
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি